বাংলাদেশ ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় নানা আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

  • Reporter Name
  • Update Time : ১০:০০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৫ Time View

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা সহ বিএনপি ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবদুল আলীম প্রমুখ । দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে এটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে সমাজেসবা কর্মকর্তা মমিনুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম সিয়াম, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, থানা অফিসার ইনচার্জ আবদুল আলীম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ । পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় নানা আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

Update Time : ১০:০০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬