
হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় কৃষি পণ্য কেনা-বেচায় আস্থা অর্জন করেছে ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স মিজান ট্রেডার্স’। প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মাঝে উন্নত মানের সেবাপ্রদান করে আসছে।
চেয়ারম্যান শপিং কমপ্লেক্সে অবস্থিত এই ব্যবসা প্রতিষ্ঠানটিতে মূলত ধান, চাল, গম, ভুট্টা, কুড়া ও তুষসহ বিভিন্ন প্রকার কৃষি ও পোল্ট্রি ফিড সামগ্রী পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় করা হয়।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমান (মিজান) জানান, তারা স্বচ্ছতা ও সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন।
স্থানীয় কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায় এবং ক্রেতারা মানসম্মত পণ্য পায়, সে লক্ষ্যেই তারা কাজ করছেন।
শেরুয়া বটতলা এলাকার কৃষি বাণিজ্যে মেসার্স মিজান ট্রেডার্স এখন একটি সুপরিচিত নাম। উন্নত সেবা ও যোগাযোগের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একাধিক মোবাইল নম্বরও (০১৭১৬-৪৯৮২০৭, ০১৯৬১-২৮০০১৬) চালু রাখা হয়েছে যাতে গ্রাহকরা সহজেই প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।
Reporter Name 






















