বাংলাদেশ ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন 

  • Reporter Name
  • Update Time : ০২:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯২ Time View

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের আলোর দিশারী রিহাব সেন্টারে সংঘটিত চাঞ্চল্যকর রাজ্জাক মাতুব্বর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার নজরুল ইসলাম। তিনি মামলাটির রহস্য উৎঘাটন, তদন্তের অগ্রগতিসহ ভাঙ্গায় সাম্প্রতিক সময়ে সংঘটিত জনৈক নারীর মরদেহ উদ্ধার, ডাকাত গ্রেফতার সহ বিভিন্ন বিষয় নিয়ে তদারকি,মামলার অগ্রগতি এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে রিহাব সেন্টার সহ কয়েকটি স্থান পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে তিনি সম্প্রতি নওয়াপাড়া ‘আলোর দিশারী ‘ রিহাব সেন্টারে আবদুর রাজ্জাক(৪৫)কে পিটিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে নানা বিষয় নিয়ে ভাঙ্গা থানা পুলিশের কর্মকর্তা এবং নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি ঘটনাস্থলের বিভিন্ন দিক ঘুরে দেখেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে এবং ইতোমধ্যে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, “এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি অপর দুইটি মামলার অগ্রগতিও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।”

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দীপু, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান জেলা পুলিশ সুপার। উল্লেখ্য যে,গত ৪ জানুয়ারী ২০২৬ তারিখে উপজেলার নওয়াপাড়া ‘আলোর দিশারী’ নামক রিহাব সেন্টারে রাজ্জাক প্রহারে রাজ্জাক নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় চাঞ্চল্যকর রাজ্জাক হত্যা মামলা তদন্তে পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন 

Update Time : ০২:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬