বাংলাদেশ ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিক সেবা আরও জোরদার করা হবে কাইয়ুম চৌধুরী

  • Reporter Name
  • Update Time : ১২:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫ Time View

বিকাল বার্তা প্রতিনিধিঃ সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিসিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় তিনি বলেন, সিলেট নগরীর সার্বিক উন্নয়ন এখন আরও বেগবান হবে। একই সাথে এই নগরীর মানুষ যাতে দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা পান সেটা আরও জোরদার করার পাশাপাশি সিসিকের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রেজাই রাফিন সরকারসহ সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নাগরিক সেবা আরও জোরদার করা হবে কাইয়ুম চৌধুরী

Update Time : ১২:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬