বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি-এর উদ্যোগে ইফতার মাহফিল ও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮ Time View

আশাহীদ আলী আশা।। রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৪টায় বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলীল পত্রিকার সম্পাদক জনাব দেলোয়ার হোসেন ভুঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ও সাপ্তাহিক নবজাগরণ সম্পাদক ও প্রকাশক মো:আবু তাহের পাটোয়ারী।মানবাধিকার ও পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ অঙ্গীকার:প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন ভুঁইয়া বলেন,সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য ও ন্যায়। মানবাধিকার প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায় নির্ভীক সাংবাদিকতা আজ সময়ের দাবি। কলম থেমে গেলে সমাজ অন্ধকারে ডুবে যাবে।

প্রধান বক্তা আবু তাহের পাটোয়ারী বলেন,বাংলাদেশ আজ পরিবেশ বিপর্যয়, নদী দখল, বন উজাড় ও মানবাধিকার লঙ্ঘনের বহুমাত্রিক সংকটে রয়েছে। এই বাস্তবতায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের অঙ্গীকার-মানবাধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ সুরক্ষায় কলম চলবে অবিরাম।তিনি আরও জানান, সংগঠনটি তৃণমূল পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন, পরিবেশ দূষণ, ভূমি দখল, শ্রমিক নির্যাতনসহ বিভিন্ন ইস্যুতে অনুসন্ধানী প্রতিবেদন ও আইনি সহায়তা কার্যক্রম জোরদার করেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক মোঃ কামরুজ্জামান জনি;এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো:দুলাল মিয়া;সাংবাদিক নেতা ফয়েজুল্লাহ পাঠান- এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, ডাঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মুনসুর আলম, আবুল বাশার স্বপন, ওয়াহিদা ইসলাম তুলি, আনোয়ার সাদাত; গাজীপুর মহানগর কমিটির সভাপতি মাওলানা সামসুল হক, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন বেদন; ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক রুমি; মুন্সিগঞ্জ জেলা সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, অফিস সম্পাদক আব্দুল বাশির; কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক লায়ন এ জি এস মোহাম্মদ আলী; সাংগঠনিক সম্পাদক নোয়াব আলী; কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বি এম জাহাঙ্গীর আলম; প্রচার সম্পাদক এস এম বাবুল ও তৌহিদুর রহমান মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ভাইস-চেয়ারম্যান এম এম তোহা।সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান

সমন্বয় সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, জেলা ও বিভাগীয় কমিটির কার্যক্রম গতিশীল করা, মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং পরিবেশ সুরক্ষা নিয়ে ধারাবাহিক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বক্তারা বলেন, “মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। রাষ্ট্র, সমাজ ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।

দোয়া ও মুনাজাত:আলোচনা শেষে উপস্থিত সবার মৃত পিতা-মাতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গাজীপুর মহানগর কমিটির সভাপতি মাওলানা সামসুল হক। দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।ইফতার মাহফিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।মানবাধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ সুরক্ষায়-কলম চলবে অবিরাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি-এর উদ্যোগে ইফতার মাহফিল ও সমন্বয় সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৪২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬