বাংলাদেশ ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে ২ ডিপোকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৫:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধ: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের নুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি গ্যাস ডিপোকে আর্থিক জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম সিয়াম।

উপজেলার নুরপুর এলাকায় গ্যাস ডিপোসমূহে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে মেসার্স ইহান এন্টারপ্রাইজের ম্যানেজার রিয়াজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৬ হাজার টাকা এবং মেসার্স হাবি এন্টারপ্রাইজের ম্যানেজার মিলন হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম সিয়াম। জানান, বোতলজাত গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গ্যাস ডিপোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় সংশ্লিষ্ট ডিপোগুলোকে সকল গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে ২ ডিপোকে জরিমানা

Update Time : ০৫:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬