
মো. মানিক হোসাইন (সিনিয়র রিপোর্টার) রংপুরের তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় আবাদি জমির গর্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ঘনিরামপুর এলাকার রামপুরা (মাজারের পার) দোলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তারাগঞ্জের এক যুবক। তিনি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-তে কর্মরত ছিলেন বলে পরিবার নিশ্চিত করেছে। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
গতকাল ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় রক্তের চিহ্ন দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। আজ সেই স্থান থেকে প্রায় ৩০০ মিটারের মধ্যে হালকা মাটি চাপা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায় এবং পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সকল তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
এখন সবার একটাই প্রশ্ন এই হত্যার পেছনে কী রহস্য লুকিয়ে আছে? বিস্তারিত জানতে সাথেই থাকুন।
Reporter Name 






















