
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উত্তর সুহিলপুর ২নং ওয়ার্ডের আছিয়া খাতুন কিন্ডারগার্টেন প্রাঙ্গণে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ আয়োজনের পেছনে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, মোঃ রোকনউদ্দিন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতির দায়িত্বও পালন করেছেন এবং সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা হলো সহমর্মিতা, ত্যাগ ও মানবিকতা। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির দায়িত্ব। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
Reporter Name 
























