বাংলাদেশ ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ভোর রাতে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

  • Reporter Name
  • Update Time : ০৬:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৫ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ এর কার্যালয়ে ভোর রাতে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গা গোলচত্বরের গোড়ায় পৌরসভা বাসস্ট্যান্ড এলাকার পাশে অবস্থিত ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ পতাকা উত্তোলন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম Facebook–এ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, অজ্ঞাত এক ব্যক্তি একাই সেখানে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং নিজেই পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন। ভিডিওতে তিনি দাবি করেন, মজিবুর রহমান চৌধুরী নিক্সন–এর নির্দেশে এ কর্মসূচি পালিত হয়েছে। উল্লেখ্য, তিনি ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) এর সাবেক সংসদ সদস্য।

পতাকা উত্তোলনের সময় ওই ব্যক্তি ‘নিক্সন চৌধুরী আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, জয় বাংলা’এমন স্লোগান দেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “আমরা সারাদিন-রাত টহল দিয়েছি। এ ধরনের কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি, কিংবা কেউ অভিযোগও দেয়নি। কেউ যদি রাতের অন্ধকারে চোরাগোপ্তা উপায়ে একটি পতাকা টানিয়ে ভিডিও করে আবার চলে যায়, সে ক্ষেত্রে আমাদের করার তেমন কিছু থাকে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় ভোর রাতে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

Update Time : ০৬:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬