বাংলাদেশ ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এটা ব্যাক্তিগত অভিযোগ নয় সাংবাদিকতার সম্মান রক্ষার লড়াই?

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৮ Time View

ক্ষমতার দাপটে গঠনতন্ত্র লঙ্ঘন, ভয়ভীতি ও পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ, দৃষ্টান্তমূলক তদন্ত ও শাস্তির দাবি।

আর কতদিন নীরব থাকবেন?

নবীগঞ্জ প্রেসক্লাব-এর গঠনতন্ত্রকে প্রকাশ্যে উপেক্ষা করে, ব্যক্তিস্বার্থে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নজিরবিহীন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। ৬ মাস করে দু’জন সভাপতি মনোনয়ন এটি কেবল অগণতান্ত্রিক নয়, এটি সংগঠনের ভিত্তি ধ্বংসের সুপরিকল্পিত প্রচেষ্টা।

যিনি আইনের কথা বলবেন, তিনিই যদি আইন ভাঙেন তবে সেটি শুধু অনৈতিক নয়, সেটি সাংবাদিকতার চেতনাকে অপমান।

নিজের বেলায় উকিল, অন্যের বেলায় বিচারক এই দ্বিচারিতা আর কত?

অভিযোগ রয়েছে

*গঠনতন্ত্র সংশোধনের সুযোগে ব্যক্তি ও গোষ্ঠীগত সুবিধা আদায়

*ভিন্নমত দমনে হুমকি, ধামকি, মামলা ও গ্রেফতারের ভয় দেখানো

*পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি

*প্রেসক্লাবকে রাজনৈতিক রোষানলের হাতিয়ার হিসেবে ব্যবহার।

এভাবে একটি পেশাজীবী সংগঠনকে ব্যক্তিগত বলয়ে পরিণত করা হলে, সাধারণ মানুষ ন্যায়বিচারের আশা কোথায় করবে?

সাংবাদিকতা যদি চতুর্থ স্তম্ভ হয় তবে সেই স্তম্ভে ফাটল ধরানো মানে গণতন্ত্রের ভিত নড়বড়ে করা।

স্পষ্ট দাবি।

১. অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন।

২. বিতর্কিত সব সিদ্ধান্ত স্থগিত ঘোষণা।

৩. হুমকি-ধামকি ও হয়রানির বিরুদ্ধে লিখিত নিরাপত্তা নিশ্চয়তা।

৪. গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিতকরণ।

সাংবাদিক সমাজ কি আজ মেরুদণ্ড সোজা রাখবে, নাকি নীরব দর্শক হয়ে থাকবে?

সংখ্যা নয় সাহসই আসল শক্তি।

ক্ষমতার সামনে মাথা নত করা নয় সত্যের সামনে দাঁড়ানোই সাংবাদিকতার মর্যাদা।

আমি আঘাত পেয়েছি, কিন্তু নতি স্বীকার করিনি।

কারণ নীরবতা মানে অন্যায়ের বৈধতা দেওয়া।

আশাহীদ আলী আশা

সাবেক সভাপতি, নবীগঞ্জ প্রেসক্লাব

সভাপতি, বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি (সিলেট বিভাগ)

কেন্দ্রীয় সদস্য, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন

এটি শুধু ব্যক্তিগত অভিযোগ নয় এটি সাংবাদিকতার সম্মান রক্ষার লড়াই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

এটা ব্যাক্তিগত অভিযোগ নয় সাংবাদিকতার সম্মান রক্ষার লড়াই?

Update Time : ০৫:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬