বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের ভাঙ্গাতে প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরি, চার লক্ষাধিক টাকার মালামাল লুট

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌর এলাকায় একটি বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় চার লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

পরিবারের সদস্যরা জানান, ভাঙ্গা থানার দক্ষিণ পাশে অবস্থিত একটি ভবনের পঞ্চম তলায় ‘ইতালি ভিলা’ নামের বাসায় এ চুরির ঘটনা ঘটে। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাতে বাসায় কেউ না থাকার সুযোগে অজ্ঞাত চোর চক্র বেলকুনির গ্রিল ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

অভিযোগ রয়েছে, বাসায় ঢোকার আগে চোরেরা সিসি ক্যামেরা ও ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে তারা পুরো বাসা তছনছ করে এবং তালাবদ্ধ আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। কাপড়চোপড় ও অন্যান্য সামগ্রী এলোমেলো অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

প্রবাসী আলতাফ কাজী লিয়াকত মিয়া জানান, তার বাসা থেকে প্রায় চার লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। সকালে পরিবারের সদস্যরা বাসায় ফিরে প্রধান ফটক খুলে এ দৃশ্য দেখতে পান।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। চুরির এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ফরিদপুরের ভাঙ্গাতে প্রবাসীর বাসায় দুঃসাহসিক চুরি, চার লক্ষাধিক টাকার মালামাল লুট

Update Time : ১০:২৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬