বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে পরিচিতি সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী: জোনায়েদ সাকি: দৃশ্যমান পরিবর্তনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০৫:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০ Time View

মোঃ সাইফুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বাঞ্ছারামপুরে কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়েই বর্তমান সরকার গঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, “এখন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন দেখানোর সময়। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা রাখতে হবে।”

তিনি বলেন, বাঞ্ছারামপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার গুণগত মান বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষ যেন সহজে ও দ্রুত সরকারি সেবা পান, সে বিষয়ে প্রশাসনকে আরও মানবিক ও গতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “পুরোনো ও অকার্যকর কাঠামো ধরে রেখে উন্নয়ন সম্ভব নয়। আমাদেরকে প্রয়োজন অনুযায়ী নতুন পরিকল্পনা নিতে হবে এবং সেগুলো বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। এমনভাবে কাজ করতে হবে, যাতে মানুষ তাদের জীবনে পরিবর্তন টের পান।”

বাঞ্ছারামপুরবাসীর কাছে দেওয়া নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সভায় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে প্রতিমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

বাঞ্ছারামপুরে পরিচিতি সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী: জোনায়েদ সাকি: দৃশ্যমান পরিবর্তনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান

Update Time : ০৫:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬