বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় দুই বাসের সংঘর্ষ, ১০ জন আহত

  • Reporter Name
  • Update Time : ১২:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭১ Time View

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ১০ জন যাত্রী আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস একে অপরকে ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। ঘটনার পর ভাঙ্গা থানা ও শিবচর হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেয়।

একই সময়ে বরিশাল-ঢাকা-ফরিদপুর মহাসড়কের ভাঙ্গা মহাসড়কে একটি ফরিদপুরগামী গ্যাস বোতলের ট্রাকের সামনে টায়ার বিস্ফোরণে খাদের মধ্যে উল্টে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম জানিয়েছেন, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় দুই বাসের সংঘর্ষ, ১০ জন আহত

Update Time : ১২:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬