
কে এম আবুল কাশেম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ: দীর্ঘদিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে রাঙামাটি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বাবলী ইয়াসমিন খাঁন-কে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের দুঃশাসনের সময়জুড়ে বিরোধী দলের নানা কর্মসূচিতে সামনে থেকে অংশগ্রহণ করে তিনি নিজেকে একজন ত্যাগী ও আদর্শিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বিশেষ করে রাজপথের আন্দোলনে তার ধারাবাহিক উপস্থিতি দলীয় মহলে প্রশংসিত হয়েছে।
তাদের মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দুঃসময়ে মাঠে সক্রিয় থাকা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। সেই বিবেচনায় বাবলী ইয়াসমিন খাঁন সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্য প্রার্থী বলে মনে করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, দলের হাইকমান্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে তারা আশাবাদী।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়কার রাজনৈতিক বাস্তবতায় তার ভূমিকা দলীয় পর্যায়ে আলোচনায় রয়েছে বলেও জানা গেছে।
দলীয় সিদ্ধান্তের ওপরই শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।
Reporter Name 


















