
মহসিন আলম মুহিন
ঋতুরাজ এলো রাজার বেশে
কৃষ্ণচূড়া সাজে নতুন সাজে,
কোকিল ডাকে মধুর সূরে-
ভ্রমরা গুলো আকাশে উড়ে।।
প্রাণের মাঝে লাগলো দোলা
মনের জানালা খোলা মেলা,
ফুল বাগানের মিষ্টি ঘ্রাণ-
গাছেরা আবার পেলো প্রাণ।।
পাখিরা আজ গাইছে গান
যৌবন জুড়ে নয়া তুফান,
মন হারায় ঐ দিগন্তে-
নেচে উঠে হিয়া বসন্তে।।
# মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
Reporter Name 






















