
স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়-এর অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে মাননীয় উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), প্রধানমন্ত্রীর কার্যালয়-এর সহকারী একান্ত সচিব পদে এস. এম. মিজানুর রহমানকে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, মাননীয় উপদেষ্টা মির্জা আব্বাস -এর অভিপ্রায় অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত এস. এম. মিজানুর রহমানের পিতা এস. এম. হাফিজুর রহমান এবং মাতা ফাতেমা রহমান। তাঁর বর্তমান ঠিকানা: বাসা/হোল্ডিং- ১০/৬, আরামবাগ (৪র্থ তলা), মতিঝিল, ঢাকা।
চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী তাঁকে ৯ম গ্রেডে ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাননীয় উপদেষ্টা যতদিন এ পদে বহাল থাকবেন অথবা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান।
অনুলিপি প্রেরণ
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, চিফ একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসার, বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
Reporter Name 






















