
* সিরাজগঞ্জ জেলার গোপালপুর গ্রামের সাইফুল ইসলাম শাহিন বণিক আর নেই।
বিশেষ প্রতিনিধিঃ-মহসিন আলম মুহিন:সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গোপালপুর নিবাসী-(সাবেক খামার গ্রাম)-জনাব মরহুম আলহাজ্ব আবুসাইদ বণিকের দ্বিতীয় পুত্র মোঃ সাইফুল ইসলাম শাহিন বণিক-০১/০৩/২০২৬ ইংরেজি রোজঃ-রবিবার ঢাকাতে হৃদরোগে আক্রান্ত হয়ে আনুমানিক ৯ঃ৪৫ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার তাওফিক দান করুন।।
★ মরহুম সাইফুল ইসলাম শাহিন বণিক হলেন মোঃ শামীম বণিক ও মোঃ লালবাবু বণিকের ভাই এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ কামরুল হাসান লাবু সাহেবের শ্যালক ও খামার গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মরহুম আলহাজ্ব তুজাম্মেল হক নান্নুর জামাতা এবং মেহেদী হাসান ও এনাম হাসান মুহতাদীর মেজো মামা।।
# মরহুমের নামাজে জানাজা-০২/০৩/২০২৬ ইংরেজি রোজঃ-সোমবার সকাল ১০ ঘটিকায় বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে তারপর উক্ত কবরস্থানেই দাফন কার্য সম্পন্ন হবে।।
Reporter Name 






















