বাংলাদেশ ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৭৪ Time View

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি)’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে আইডিপির বরেন্দ্র প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। সভায় আইডিপি’র ঝড়ে পড়া শিক্ষার্থী, ওয়াশ, স্বাস্থ্য, আয়বর্ধনমুলক আল্ট্রাপুওর গ্রাজুয়েশন, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক জোনাস সরেন।

অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক তদন্ত নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্বামাদ মাহমুদা, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আইডিপি প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. সাইয়াদুজ্জামান সোহেল, সমন্বিত উন্নয়ন কর্মকর্তা সোনারাম মার্ডি, কর্মসূচি সংগঠক সুফিয়া খাতুন ও লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে পৃথকভাবে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভায় জেলা কো-অর্ডিনেটর এ.কে আজাদের সঞ্চালনায় বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬