বাংলাদেশ ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় জমি দখলের চেষ্টা, প্রতিবেশীর হুমকি ও পাকা স্থাপনা নির্মাণ

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৪০ Time View

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভার শিববাড়ী ০৯ নং ওয়ার্ডে জমি দখল ও হুমকির ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গোতম সরকার নামে এক ব্যক্তির ক্রয়কৃত জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় প্রতিবেশী মো. মুজিবর রহমান গাজী। ছেলে গোলাম রাববানীর শেল্টারে গোতম সরকারের জমিতে পাকা স্থাপনা তৈরিতে খবর পেয়ে গোতম সরকার উপস্থিত হয়ে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালাগাল, মারধর ও খুন-জখমের হুমকি দেয় মুজিবর রহমান। এছাড়াও স্থানীয়দের ভয় দেখিয়ে মামলা নথিভুক্ত করার হুমকি দেওয়া হয়েছে ইতিমধ্যে থানায় অভিযোগ করেন স্থানীয়দের নামে।

প্রতিবেশীরা জানান, ইতোপূর্বে দখলবাজরা গোতম সরকারের জমিতে মাটি কাটা, ক্ষতিসাধনসহ অন্যান্য প্রতিবেশীর জমি

থেকে মাটি কাটা ও বিভিন্ন সময় হুমকি ধামকি দেন। এসবের প্রতিবাদ করায় প্রতিবেশীদের কয়েকজনের নামে থানায় অভিযোগ করেন মুজিবর রহমান। এই ধরনের আচরণ শুধু এক ব্যক্তির সম্পত্তি সমস্যাই নয়, পুরো এলাকায় সামাজিক অশান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। স্থানীয়রা আরও বলছেন, দখলবাজদের এমন দন্তপূর্ণ আচরণ এলাকার শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে।

গোতম সরকার অবিলম্বে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি প্রশাসনের কাছে দাবি করেছেন, তাঁর জমিতে আর কোনো অবৈধ নির্মাণ না করার ব্যবস্থা নেওয়া হোক এবং নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তিনি আরও বলেন, প্রতিবেশীর দখলবাজ আচরণ নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষ বা প্রাণহানির ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

পাইকগাছা থানার এসআই নুর আলম গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি উভয় পক্ষকে ডেকে এবং স্থানীয়দের উপস্থিতিতে জমি মাপার নির্দেশ দেন। তিনি জানান, যদি কেউ অবৈধভাবে প্রতিবেশীর জমির ওপর পাকা স্থাপনা তৈরি করেন, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পাইকগাছায় জমি দখলের চেষ্টা, প্রতিবেশীর হুমকি ও পাকা স্থাপনা নির্মাণ

Update Time : ১২:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬