বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

  • Reporter Name
  • Update Time : ০৪:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫৩ Time View

বিকাল বার্তা ডেস্ক: বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুইজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সূত্রটি জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

Update Time : ০৪:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬