বাংলাদেশ ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহরে পৌরসভায় টমটম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নতুন যাত্রা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • Reporter Name
  • Update Time : ০৫:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৬১ Time View

স্টাফ রিপোর্টার আমিন কক্সবাজার: কক্সবাজারে পর্যটন নগরী টমটম চালকদের কল্যাণ ও অধিকার রক্ষায় নতুন সংগঠন পর্যটন নগরী কক্সবাজার টমটম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০৬ মার্চ ২৬ ইং তারিখ সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার লাইট হাউজ পাড়া সংলগ্ন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে টমটম চালক, সংগঠনের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের ১০১ জন সদস্যকে নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করার ঘোষণা দেওয়া হয়। ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয় এবং টমটম শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ইফতার পূর্ব আলোচনায় অতিথিরা বলেন, কক্সবাজারে পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে টমটম চালকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু নানা সমস্যার মধ্য দিয়ে তাদের জীবন-জীবিকা পরিচালনা করতে হয়। তাই তাদের ঐক্যবদ্ধ করে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য এই সংগঠনের উদ্যোগ সময়োপযোগী।

এ সময় সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন, দিদার মিয়া, সাইফুল ইসলাম, মনজুর আলম, মোহাম্মদ রাশেলসহ আরও অনেকে। বক্তারা টমটম চালকদের এক ছাতার নিচে এনে তাদের সুখ-দুঃখে পাশে থাকা, দুর্ঘটনায় সহায়তা প্রদান, চিকিৎসা সহযোগিতা, শ্রমিকদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে টমটম শ্রমিকদের জন্য একটি সহায়তা তহবিল গঠন, প্রশিক্ষণ কার্যক্রম, আইনগত সহায়তা এবং মানবিক সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজারে শৃঙ্খলাপূর্ণ ও সেবামুখী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে টমটম চালকদের সচেতন করতেও সংগঠনটি কাজ করবে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও টমটম শ্রমিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কক্সবাজার শহরে পৌরসভায় টমটম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নতুন যাত্রা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Update Time : ০৫:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬