
কবি ও লেখক: কোহিনূর আক্তার
আমার এই লেখাটি অনেক আদর দিয়ে লিখেছি
অনেক সময় না দিয়ে লিখলেও গভীর ভালোবাসা
অন্তর্নিহিত আছে এই লেখাতে ।
———————————–
আরশের সাকিনা নেমে আসে
মুজরিম হৃদয়ের সহসায় ,
নফস মুনকাসির রূহ হাযির
শেষ জানাজায়।
মগ্ন মনে জ্ঞানের ঘুমে ছুঁয়েছে পরশ
অচেনা সব প্রার্থনায় জেগেছে আরশ ।
তাসনীম রাতে আত্মা জাগে
অশ্রুর মাখা তাকদির ফজরের আগে।
লাওহে মাহফুজের নীল নীরবতায়
হৃদয় ভেজায়ে ওঠে তপ্ত অবরতা ।
ইয়া রব, অসিম রহমতের গুপ্ত অহরা
সেজদার মাটিতে নিজেকে হারিয়ে
সিক্ত দুয়ার খুলে চাই তোমার জোহরা।
নীরবে আপন করে বলি
অন্তিমে করোনা আমায় জালিমের সামিল
ইয়া, রব্বুল আলামিন।
অন্তরে বহে জয় ইস্তিগফারের নূরে।
গুনাহগুলো শেষ করে নাও মহাময়ার ভিরে।
অশ্রুর ওযুতে ধুয়ে দাও পাপ সাগরের কুল
ক্ষমা করো ক্ষমা করো রব জীবনের ভুল।
ভিজিয়ে বুকের সীমানা জিকির প্রাতে,
ক্ষমা করো প্রভু তাসনীম রাতে ।
৪/৩/২৬
Reporter Name 


















