বাংলাদেশ ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট দেলোয়ার হোসেন

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৮৫ Time View

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ: কে এম আবুল কাশেম: আসন্ন কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে আলোচনায় উঠে এসেছেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি-এর বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন।

আইন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি কুতুবদিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইতোমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন। স্থানীয়দের মতে, সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশায় এলাকার মানুষ নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, যেখানে সম্ভাব্য প্রার্থী হিসেবে এডভোকেট দেলোয়ার হোসেনের নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে।

এ বিষয়ে এডভোকেট দেলোয়ার হোসেন বলেন, “কুতুবদিয়া আমার জন্মভূমি। এই উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করেন, তবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি আধুনিক ও উন্নত কুতুবদিয়া গড়ে তুলতে কাজ করবো।”

তিনি আরও বলেন, কুতুবদিয়ার উপকূলীয় জনপদের টেকসই উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জেলে ও কৃষক সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকারমূলক পরিকল্পনার মধ্যে রয়েছে।

এডভোকেট দেলোয়ার হোসেন কুতুবদিয়া উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ততই সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়বে এবং কুতুবদিয়ার নির্বাচনী মাঠ আরও সরগরম হয়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট দেলোয়ার হোসেন

Update Time : ০৯:২০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬