বাংলাদেশ ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের পথে বাংলাদেশ: মোঃ জাকির হোসেন।

  • Reporter Name
  • Update Time : ১০:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১০৬ Time View

বিশেষ প্রতিবেদক: সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির নতুন ধারায় এগিয়ে যাচ্ছে। দল-মত নির্বিশেষে দেশের মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়ার মধ্য দিয়ে সরকার দেশ পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় উন্নয়নমুখী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এসব পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য দেশের সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব হবে।

জাকির হোসেন আরও বলেন, অপরাধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী দলীয় নেতা কর্মী আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দিয়েছেন। একটি নিরাপদ, সুশাসনভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সিবিএ নেতা মোঃ জাকির হোসেন অভিযোগ করেন, বিগত সরকারের সময় দেশের অর্থনৈতিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর আমলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে দাবি করে তিনি বলেন, এর ফলে দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে অর্থনীতি পুনর্গঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।

সিবিএ নেতা জাকির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক, শক্তিশালী ও উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।

সবশেষে সিবিএ নেতা মোঃ জাকির হোসেন বলেন সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের পথে বাংলাদেশ: মোঃ জাকির হোসেন।

Update Time : ১০:২৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬