বাংলাদেশ ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম “অল্টারনেটিভস” এর সংগঠকদের দায়িত্বে দুর্জয় দাশ গুপ্ত

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৪৭ Time View

সাবানা আক্তার জনি হবিগঞ্জ প্রতিনিধি: দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারাদেশের ছাত্র – নাগরিকদের পুর্নগঠন করার লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম “অল্টারনেটিভস ন্যাশনাল অর্গান্যাইজিং কমিটি” গঠন করেছে।

শুক্রবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়। এই কমিটিতে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও সাবেক এনসিপি নেত্রী ডা: তাজনুভা জেবিনের সাথে রয়েছেন নবীগঞ্জের কৃতিসন্তান, তরুণ ছাত্রনেতা দুর্জয় দাশ গুপ্ত। ১৭ সদস্যের এই কমিটির সকলে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জুলাই আন্দোলনের সময় জোরালো এক কণ্ঠস্বর ছিলেন দুর্জয়। নবীগঞ্জের ৯নং বাউসা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সন্তান তিনি। জুলাই আন্দোলনের সময় থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন দুর্জয় দাশ গুপ্ত। এছাড়া সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে হবিগঞ্জ ১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। যদিও পরে জামায়াতের সাথে এনসিপির নির্বাচনী জোটের কারণে দুর্জয় এনসিপি থেকে পদত্যাগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম “অল্টারনেটিভস” এর সংগঠকদের দায়িত্বে দুর্জয় দাশ গুপ্ত

Update Time : ১০:০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬