বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিইবি ভবনে বাঞ্ছারামপুর ছাত্র-ছাত্রী মৈত্রী সমিতির ইফতার মাহফিলে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৪৮ Time View

বিশেষ প্রতিবেদক:পরিকল্পনা প্রতিমন্ত্রী ও জোনায়েদ সাকি আজ রাজধানীর আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

বাঞ্ছারামপুর উপজেলা ছাত্র-ছাত্রী মৈত্রী সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সমাজকর্মী এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জোনায়েদ সাকি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। তিনি সমাজে ন্যায়, সমতা ও মানবিকতা প্রতিষ্ঠায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

ইফতার পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্র-ছাত্রী মৈত্রী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

আইডিইবি ভবনে বাঞ্ছারামপুর ছাত্র-ছাত্রী মৈত্রী সমিতির ইফতার মাহফিলে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

Update Time : ০৮:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬