
ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন কালিগঞ্জ ঝিনাইদহ। ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের পৃথক দোয়া ও ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
রোববার সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠ এলাকায় এ নির্দেশনা জারি করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস এ আদেশ জারি করেন।
রোববার দুপুর ১টার দিকে শহরে মাইকিং করে সাধারণ জনগণকে বিষয়টি অবহিত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সব ধরনের জমায়েত ও সমাবেশ নিষিদ্ধ থাকবে।
Reporter Name 


















