
নবীগঞ্জ প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি এবং শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তীর ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মৌলভীবাজার সদর প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক রিপন মিয়ার উপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার অপরাধে বারবার সাংবাদিকদের উপর হামলা, হুমকি ও নির্যাতনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং গণতান্ত্রিক সমাজের জন্য অশনি সংকেত।
আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা কোনো অপরাধ নয়; বরং এটি সমাজ ও রাষ্ট্রের অসংগতি তুলে ধরে জনস্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। যারা এই দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো পুরো সাংবাদিক সমাজের নৈতিক দায়িত্ব।এই প্রেক্ষাপটে আমরা দেশব্যাপী সকল সাংবাদিক, সংবাদকর্মী ও গণমাধ্যম সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই—ভয়ভীতি ও হুমকির কাছে নতি স্বীকার না করে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন। সাংবাদিকদের উপর হামলার প্রতিটি ঘটনার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জোর দাবি জানাতে হবে।
সাংবাদিক সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো অপশক্তিই সত্যের কণ্ঠ রোধ করতে পারবে না। সত্যের পথে, ন্যায়ের পথে—সাংবাদিক সমাজের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।
Reporter Name 






















