বাংলাদেশ ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৭ Time View

ক্রাইম রিপোর্টার মো:জসিম হোসেন ঝিনাইদাহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশচাঁদা গ্রামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সোহেল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
সোমবার উপজেলার মহেশচাঁদা গ্রামে অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।
অভিযানকালে দেখা যায়, অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেলকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসন সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং কৃষিজমি ও পরিবেশ নষ্ট হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ঝিনাইদহে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬