
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রম পুর্টি গ্রামে সোমবার রাত আনুমানিক ১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে মোঃ শাহিন শেখ ও আকো বালি শেখের তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং চারটি ছাগল মারা যায়।
স্থানীয়রা জানিয়েছেন, “হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে ঘরে ছড়িয়ে পড়ে। আমরা তৎপরভাবে চেষ্টা করেছি আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে বাড়িঘর পুরোপুরি পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
Reporter Name 






















