বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৩০ Time View

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকায় সুন্দরবন স্টিলের মালিক ইকবালের বসতবাড়ির পাশের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পিএসআই শমসেদ হোসেন ও এএসআই ফারুক আহাম্মদের নেতৃত্বে থানার একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জসিম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার জসিম উদ্দিন শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর (চাঁনকাজী মিজি বাড়ি) এলাকার মৃত সেরাজুল হকের ছেলে।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

শাহরাস্তিতে ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৮:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬