বাংলাদেশ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ২৮ Time View

এস এম পলাশ সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সাংবাদিকসহ পাঁচ শতাধিক রোজাদার অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানেন সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা: ইজ্জত উল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জমিয়েতে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ গজনফর, আহলে হাদীস আন্দোলনের জেলা সভাপতি আলতাফ হোসেনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং পেশাজীবী সংগঠনের নেতা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান কেবল রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে রমজানের শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সাতক্ষীরাকে একটি নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পবিত্র মাহে রমজান আমাদেরকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে চলার শিক্ষা দেয়। সমাজে ন্যায়বিচার, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বক্তরা আরো বলেন, রমজানের শিক্ষা সমাজ ও রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র হওয়া উচিত। সমাজের অন্যায় দূর করতে হলে তাকওয়াবান ও নৈতিকতাসম্পন্ন মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠায় জরুরী।

শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মুসলিম উম্মাহ’র ঐক্যবদ্ধ শান্তি ও সমৃদ্ধিসহ বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন জামায়াতের অন্যতম নেতা মাওলানা আব্দুল বারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

সাতক্ষীরায় বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৮:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬