বাংলাদেশ ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে রাস্তার বেহাল দশা: পুকুরে বিলীন সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫৫ Time View

ক্রাইম রিপোর্টার- আহসান হাবীবগাইবান্ধার পলাশবাড়ী উপজেলা-এর বরিশাল ইউনিয়নের বরিশাল গ্রামের পদ্ধান পাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির বড় একটি অংশ ধীরে ধীরে পুকুরের মধ্যে বিলীন হয়ে গেছে। ফলে বর্তমানে ওই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের মতো কোনো অংশ অবশিষ্ট নেই।

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্ধান পাড়ায় বেশ কয়েকটি পরিবার বসবাস করে। এসব পরিবারের অধিকাংশ মানুষ ভ্যান চালানো, দিনমজুরি ও কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। কিন্তু রাস্তার এমন করুণ অবস্থার কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।

ভ্যানচালকরা জানান, রাস্তা না থাকায় তারা নিজেদের ভ্যান বাড়িতে নিতে পারেন না। বাধ্য হয়ে অন্যের বাড়িতে ভাড়া দিয়ে ভ্যান রাখতে হচ্ছে। এতে অতিরিক্ত খরচের পাশাপাশি নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের।

কৃষকেরাও একই সমস্যায় ভুগছেন। আবাদি জমিতে উৎপাদিত ফসল বাড়িতে নিয়ে যেতে তাদের অনেক কষ্ট পোহাতে হয়। কখনো কাঁধে করে, কখনো বিকল্প দীর্ঘ পথ ঘুরে ফসল বাড়িতে আনতে হচ্ছে, যা সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য।

এলাকাবাসীর দাবি, অতীতে তারা নিজেদের উদ্যোগে কয়েকবার রাস্তা বাঁধাই বা মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সেই সংস্কার টেকসই হয়নি এবং অল্প সময়ের মধ্যেই আবার ভেঙে যায়।

স্থানীয়রা মনে করেন, এই রাস্তা সংস্কারের জন্য সরকারি উদ্যোগ জরুরি। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরকারি বরাদ্দের মাধ্যমে প্যালিসাইডিং পদ্ধতিতে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। এতে করে রাস্তার স্থায়িত্ব বাড়বে এবং ভবিষ্যতে পুকুরে ধসে পড়ার ঝুঁকিও কমবে বলে তাদের ধারণা।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পেতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

গাইবান্ধার পলাশবাড়ীতে রাস্তার বেহাল দশা: পুকুরে বিলীন সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

Update Time : ০২:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬