বাংলাদেশ ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • Reporter Name
  • Update Time : ১১:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৩৭ Time View

মোঃসজীব ইসলাম, স্টাফ রিপোর্টার :নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় ডিমলা উপজেলা শাখার কার্যালয়ে ডিমলা উপজেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব আবু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ মফিজুল ইসলাম।

ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার গৌরবময় পথচলার কথা তুলে ধরেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের উন্নয়ন এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ডিমলায় জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Update Time : ১১:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬