বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর পরিবারকে দরজায় চিঠি লিখে হত্যার হুমকি

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৩১ Time View

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ৩ নং ওয়ার্ডে এক প্রবাসীর পরিবারকে লিখিতভাবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ৯ মার্চ গভীর রাতে কে বা কারা সিরাজ বেপারীর বাড়ির দরজার সামনে একটি চিঠি রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দরজার সামনে চিঠিটি দেখতে পান। চিঠিতে লেখা ছিল— “সিরাজ বেপারী, তুই যদি ওই জমির কাছে যাস তাহলে তোর গুষ্টি মেরে ফেলবো।”

এ ঘটনায় পরিবারটির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রবাসী সায়েম বেপারী জানান, তিনি কয়েক মাস আগে বিদেশ থেকে দেশে এসেছেন। দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। তিনি অভিযোগ করে বলেন, “৯ মার্চ গভীর রাতে কে বা কারা আমাদের বাড়ির সামনে লিখিত হুমকি দিয়ে গেছে। এতে আমাদের পরিবারের জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। আমরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি একজন প্রবাসী। বিদেশে কাজ করে যে টাকা পাঠাই, তা দিয়েই আমার পরিবার চলে। আমাকে আবার বিদেশে যেতে না দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও আমি আশঙ্কা করছি।”

স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই নিরাময় প্রশান্ত বলেন, “কে বা কারা রাতে একটি চিঠি লিখে বাড়ির দরজার সামনে রেখে গেছে। চিঠিটি সিআইডিতে পাঠানো হবে। এছাড়া কয়েকজনের হাতের লেখা সংগ্রহ করা হয়েছে, সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

প্রবাসীর পরিবারকে দরজায় চিঠি লিখে হত্যার হুমকি

Update Time : ০২:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬