বাংলাদেশ ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, আশুলিয়া থেকে স্কুলছাত্রী উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৩৮ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বহুল আলোচিত ও চাঞ্চল্যকর এক অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত নাবালিকা স্কুলছাত্রী সূচনা মন্ডলকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাইকগাছা থানা পুলিশের একটি টিম। অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি মান্নান সরদার (২৫)কে গ্রেফতার করা হয়।সে পাইকগাছা পৌরসভার সরল গ্রামের আফসার সরদারের ছেলে।

অভিযান চলাকালে আসামির হেফাজত থেকে অপহৃত অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রী সূচনা মন্ডল (১৬+)কে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পরপরই তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটি গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার মন্ডল তার নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন( যার নম্বর-০৭/২০২৬)। মামলায় মান্নান সরদারকে প্রধান আসামি করা হয়।

মামলা দায়েরের পর থেকেই অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি আসামিকে গ্রেফতারে তৎপর হয়ে ওঠে পুলিশ। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করা হলে পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ টিম আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত স্কুলছাত্রীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য পাঠানো হবে।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে। অন্যদিকে উদ্ধার হওয়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে আদালতে জবানবন্দি গ্রহণ করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

পাইকগাছায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, আশুলিয়া থেকে স্কুলছাত্রী উদ্ধার

Update Time : ১০:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬