
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন ও বাংলাদেশ পুলিশ।
ভাঙ্গা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলিম হোসেন
জানান, ঈদকে সামনে রেখে উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, শপিং মার্কেট, বাসস্ট্যান্ড ও মহাসড়ক এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে চুরি, ছিনতাই ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া যানজট ও দুর্ঘটনা এড়াতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে।
ঢাকা–বরিশাল মহাসড়কসহ ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকায় হাইওয়ে পুলিশ, র্যাব, ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
ভাঙ্গা দেশের দক্ষিণাঞ্চলের প্রায় ২১ জেলার যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল হওয়ায় ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে পারে। এ কারণে যানজট ও দুর্ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক ঘটনা দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
Reporter Name 


















