বাংলাদেশ ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় বিএনপির ইফতার ও বিশেষ মোনাজাত

  • Reporter Name
  • Update Time : ০২:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৭৫ Time View

মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাউনিয়া কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও দেশ জাতি কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ এমদাদুল হক ভরসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফসার আলী এবং উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন প্রমুখ।

ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মমিনুল ইসলাম জেহাদী। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

ইফতার মাহফিলে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

কাউনিয়ায় বিএনপির ইফতার ও বিশেষ মোনাজাত

Update Time : ০২:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬