
ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহে বাস পোড়ানোর মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেফতার হওয়া আরও পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোখলেছুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আটক সাতজনকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে দুইজনের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং বাকি পাঁচজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
Reporter Name 


















