বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০২:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৪৫ Time View

স্টাফ রিপোর্টার তারেক ইসলাম: দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই লক্ষ্য বাস্তবায়নে গণতন্ত্রকামী জনগণ এবং নির্বাচিত সকল দলের সংসদ সদস্যদের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে হলে প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। পরিবারভিত্তিক স্বনির্ভরতা প্রতিষ্ঠিত হলে তা পুরো দেশের অর্থনীতি ও সামাজিক কাঠামোকে আরও মজবুত করবে।

তিনি বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র সমুন্নত থাকবে। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

তারেক রহমান আরও বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার ও বিরোধী দলসহ সকল রাজনৈতিক শক্তির ইতিবাচক ভূমিকা প্রয়োজন। তাই দেশের বৃহত্তর স্বার্থে তিনি গণতন্ত্রকামী জনগণ এবং সংসদের নির্বাচিত সকল দলের সংসদ সদস্যদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশকে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান

Update Time : ০২:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬