
স্টাফ রিপোর্টার :জনতার মেয়র খ্যাত অলিউর রহমান কে মেয়র হিসেবে দেখতে চায় পৌরবাসী। পৌরবাসী মনে করেন একজন সচ্ছ ও পরিচ্ছন্ন ন্যায় পরায়ন ব্যক্তি হিসেবে অলিউর রহমানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে অন্যদিকে একজন সচ্ছ রাজনীতিবিদ ও বটে তিনি যদি পৌর মেয়র নির্বাচিত হোন তাহলে পৌরসভার সাধারণ মানুষের রাস্তা ঘাট স্কুল মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হবে এবং পৌর বাসী একটি সচ্ছ ও পরিচ্ছন্ন পৌরসভার পৌর সেবা পাবেন বলে আশা করছেন।
বর্তমানে পৌর মেয়র হিসেবে যে কয়জনের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অলিউর রহমান এগিয়ে আছেন সাধারণ জরিপে। এর অন্যতম ও কারণ তিনি বিগত আওয়ামী লীগ এর আমলে পর পর দুইটি পৌর নির্বাচনে অংশ গ্রহন করেন এবং সাধারণ জনগণের ভালবাসা অর্জন করেন। নিশ্চিত পরাজয় জেনে ও স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে ২০১৫ সাল ও ২০২১ সালে যখন বিএনপি থেকে প্রার্থী খুঁজে পাননি তখন অলিউর রহমান মৌলভীবাজার রাজনগর আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এর আহ্বানে সাড়া দিয়ে মৌলভীবাজার পৌর মেয়র প্রার্থী হয়ে ধানের শীষের কান্ডারী হয়ে দাঁড়ান।
জোর করে দুটি নির্বাচনে আওয়ামী লীগ বিজয় চিনিয়ে নেয় এবং অলিউর রহমান এবং তার সমর্থকদের মামলা হামলা নির্যাতন অব্যাহত রাখে। এমনকি সংসদ সদস্য এম নাসের রহমান এর উপর ও হামলা করা হয়। পরপর দুটি নির্বাচনে অংশ গ্রহন ও মামলা হামলার শিকার হওয়া অলিউর রহমান আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন।
অন্যদিকে জনতার মেয়র হিসেবে জায়গা করে নেন সাধারণ মানুষের মনে।
এব্যাপারে সাধারণ মানুষের সাথে কথা হলে তারা অধিকাংশ বিএনপির দূরদিনের কান্ডারি ও জনতার মেয়র হিসেবে পরিচিত অলিউর রহমান কে পৌর মেয়র হিসেবে দেখতে চান।
অলিউর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন জনগণ যদি আমাকে চায় এবং আমার নেতা মৌলভীবাজার রাজনগর আসনের সংসদ সদস্য এম নাসের রহমান ও দলীয় নেতাকর্মীরা পৌর মেয়র হিসেবে যোগ্য মনে করেন, আমার দল আমাকে মনোনীত করে তাহলে আমি পৌর নির্বাচন করবো।
জনগণ আমাকে নির্বাচিত করলে সচ্ছ ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলবো জনগণের কল্যানে নিজেকে বিলিয়ে দিবো ইনশাল্লাহ।
Reporter Name 


















