
মিজান, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের ২৫তম দিনে রবিবার (১৫ মার্চ) বরগুনা শহরের হোটেল বে অব বেঙ্গলে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডাব্লিউ’র সঞ্চালনায় এবং সংগঠনের বরগুনা জেলা শাখার সভাপতি ও রাজধানী টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, ওসি তদন্ত ইউনুস আলী ফরাজি, বরগুনা জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মো. সানানউল্লাহ সানি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি আব্দুস শাকুর।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
Reporter Name 


















