
স্টাফ রিপোর্টার: রাজধানীতে দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকা (ডিজেএডি)-এর উদ্যোগে এক আন্তরিক পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ ২০২৬ তারিখে কাওরানবাজারস্থ চারুলতা রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মোট ৩৬ জন উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীর হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আবু ওয়াদুদ, বাংলাদেশ বেতারের উপ বার্তা নিয়ন্ত্রক হায়দার আলী, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী আরশাদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক শাহ মোঃ আশফাকুর রহমান, সহসভাপতি হারুন উর রশীদ রাজা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সোহেল রানা সাব্বির এবং দপ্তর সম্পাদক শাফায়াত স্বচ্ছসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে সকল অতিথি ও সদস্যদের অংশগ্রহণে ইফতার পরিবেশন করা হয়।
বক্তারা এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকাস্থ সকল সদস্য উপস্থিত ছিলেন।
Reporter Name 


















