বাংলাদেশ ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫৯ Time View

স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিল থানা এলাকায় মতিঝিল থানা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর আশু সুস্থতা কামনায় এ আয়োজন করা হয়।

মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের নেতৃত্বে আয়োজিত এই মাহফিলে থানা বিএনপি ছাড়াও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন এবং দলীয় ঐক্য ও সংহতির বার্তা তুলে ধরেন।

বক্তারা বলেন, বিএনপির রাজনীতিতে মির্জা আব্বাস একজন পরীক্ষিত, ত্যাগী ও জননন্দিত নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, জনগণের অধিকার এবং দলীয় আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং সবার দোয়ায় ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।

তারা আরও বলেন, দলের এই সংকটময় সময়ে তার মতো অভিজ্ঞ নেতার সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আসা অত্যন্ত জরুরি। তার নেতৃত্ব ও দিকনির্দেশনা দলের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাই দেশ-বিদেশে অবস্থানরত সকল নেতাকর্মী ও সমর্থকদের তার জন্য দোয়া করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষপর্বে মির্জা আব্বাস-এর রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করা হয়।

পরবর্তীতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ইফতার বিতরণ করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Update Time : ০৮:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬