বাংলাদেশ ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় মোবাইল কোর্টের জোরালো অভিযান: জরিমানা, উচ্ছেদ ও কঠোর সতর্কবার্তা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৩৭ Time View

মোহাম্মদ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা জুড়ে জনস্বার্থে একাধিক মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী এসব অভিযানে জরিমানা, উচ্ছেদ ও সতর্কবার্তার মাধ্যমে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় প্রশাসন।

উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে কৃষিজমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে কাজী বজলু রহমান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, তিনি কৃষিজমির মাটি বাণিজ্যিকভাবে ব্যবহার করছিলেন, যা পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি ফসলি জমির উর্বরতা হ্রাস করছিল। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

এদিকে আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ভাঙ্গা বাস স্ট্যান্ডে পরিচালিত আরেকটি মোবাইল কোর্টে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে বাস কাউন্টারগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টানানোর নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে পুখুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করে সড়ককে যান চলাচলের উপযোগী ও প্রশস্ত করা হয়। অভিযানে হাইওয়ে থানা পুলিশ সহায়তা প্রদান করে।

এছাড়া কুমার নদের তীরে ভাঙ্গা কোর্টপাড়া এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণের উদ্দেশ্যে মাটি ফেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযান চলাকালে ভাঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সক্রিয় উপস্থিতি ছিল। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ভাঙ্গায় মোবাইল কোর্টের জোরালো অভিযান: জরিমানা, উচ্ছেদ ও কঠোর সতর্কবার্তা

Update Time : ০৬:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬