বাংলাদেশ ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫২ Time View

ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের পারশ্রীরামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি অনুমতি ছাড়াই কৃষিজমি থেকে মাটি উত্তোলন ও বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে বলেও জানানো হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষা ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬