
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঐক্যবদ্ধ হাটখোলা যুবসমাজ ও প্রবাসী ট্রাস্ট।
বুধবার (১৮ মার্চ) বিজয়নগর উপজেলা-এর সিঙ্গারবিল ইউনিয়ন-এর হাটখোলা গ্রামে বৃষ্টির মধ্যেও দরিদ্র ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের সদস্যরা এসব সামগ্রী পৌঁছে দেন। প্রতিকূল আবহাওয়াও থামাতে পারেনি তাদের মানবিক প্রচেষ্টা।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল—
একটি মোরগ
সেমাই (২ প্যাকেট)
পেঁয়াজ (১ কেজি)
আলু (১ কেজি)
তেল (১ লিটার)
চিনি (১ কেজি)
দুধ (১ প্যাকেট)
কিসমিস
এছাড়াও মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ এতেকাফে বসা চারজনকে ঈদ বস্ত্র (লুঙ্গি) উপহার দেওয়া হয়েছে।
ঐক্যবদ্ধ হাটখোলা প্রবাসীদের অর্থায়নে এই মানবিক আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সাংবাদিক মোহাম্মদ কেফাইতুল ভুঁইয়া, কিবরিয়া, ওয়ালিদ, ওবায়দুল, আরাফাত, শরিফসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
Reporter Name 






















