বাংলাদেশ ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৬:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৪৪ Time View

শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।

সংগঠনটির দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ১৬ মার্চ ২০২৬ তারিখে দিনাজপুর প্রেসক্লাবে অর্ধ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি প্যাকেটে তিন প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই, আধা কেজি চিনি, একটি কোকোলা নুডলস, দুটি দুধের প্যাকেট ও ২৫০ গ্রাম মুড়ি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান লাল মিয়া। তিনি উপস্থিত অসহায়দের মাঝে জনপ্রতি ১০০ টাকা করে উপহার প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, “এই প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে। এখানে আমরা একত্রিত হয়েছি, এটি একটি দৃষ্টান্ত। এগুলো যত ছড়িয়ে দেওয়া যাবে, তত মানুষ মানবিক হবে। ‘অসহায়’ শব্দটি থাকলেও বাস্তবে আমরা সবাই কোনো না কোনোভাবে অসহায়। যারা কষ্টে আছেন, তারা আল্লাহর মেহমান। আল্লাহ নিজ হাতে কিছু করেন না, তিনি কিছু মানুষকে তার পক্ষ থেকে সাহায্য করার তৌফিক দেন। আপনারা সবাই দোয়া করবেন, এই ধারা অব্যাহত থাক।”

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সংগঠক লুৎফর রহমান, ঔপন্যাসিক লাইলা চৌধুরী, কবি ইয়াসমিন আরা রানু, সংগঠক হাফিজা হাসু, সংগঠক ও স্বেচ্ছাসেবক আব্দুল কাদের, সংগঠনের সভাপতি রোজিনা খাতুন ও সাধারণ সম্পাদক মেহেনাজ পারভীন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গনির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন দিনাজপুর জেলা শাখার সভাপতি রোজিনা খাতুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

দিনাজপুরে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Update Time : ০৬:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬