বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৬৪ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে ধামইরহাট পৌরবাসীর সেবা করতে চান পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। দলের সমর্থনে ও জনগণের ভোটে নির্বাচিত হলে ধামইরহাটে একটি আধুনিক পৌরসভা উপহার দিতে চান তিনি। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমি দলের সমর্থন পেয়ে নির্বাচিত হলে সার্বক্ষনিক জনগণের পাশে থেকে এই পৌরসভায় বিশুদ্ধ খাবার পানি, পয়ঃনিস্কাশন, পৌর পার্ক, বাস টার্মিনালের ব্যবস্থাসহ রাস্তা এবং ড্রেনেজ নির্মান করে মানসম্মত পৌরসেবা প্রদান করবো।’

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, ১৯৯৪ সালে রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজে ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি ধামইরহাট উপজেলা ছাত্রদলের সহ-সম্পাদক, ২০১০ সালে পৌর যুবদলের সাধারণ সম্পাদক, ২০১৮ সালে নওগাঁ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এবং ২০২৩ সালে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৫ সালে ২৫ ফেব্রুয়াতি ধামইরহাট পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ব্যালটের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও তিনি মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

রাজনীতিতে দীর্ঘ সময়ে দলের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি’র একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন। তিনি আড়ানগর জাহাঙ্গীর আলম মেমোরিয়াল কলেজে ৯ বছর বিনা বেতনে শিক্ষকতা করার পরেও যুবদল করার কারণে ২০১৩ সালে তাকে তৎকালীন সরকারের প্রভাবশালীরা তার এমপিওভুক্তির তালিকা থেকে নাম কর্তন করেছেন, তবুও তিনি দল ত্যাগ করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

jogo hosterbd

Popular Post
error: Content is protected !!

ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম

Update Time : ১১:৩৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬