
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে শহরের হাড়ি-পাতিল রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি নেতা সাজিদুর রহমান এবং সঞ্চালনা করেন আরিফ আহমেদ।
ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ ইফতেখার আহাদ নাঈম ও জিয়াউল হক মিশু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুল হক চৌধুরী সাদিক, নবীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা এমদাদুল হক, জামায়াতে ইসলামী নেতা মাষ্টার আমিনুল ইসলাম, সাংবাদিক মুরাদ আহমদ এবং নবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আশাহিদ আলী আশা।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক তৌহিদ চৌধুরী, সাদিকুল ইসলাম, ইফতি, আব্দুল কাইয়ুম, বুলবুল আহমদ, ফতেহ আলম, বাদল মিয়া, ইমরান আহমদ কাজল, জাফর মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা সাইকুল ইসলাম, ডা. এনামুল হক এবং উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমাদ উদ্দিন আল ফারিদ এবং স্বাগত বক্তব্য রাখেন এস এম তাজুল ইসলাম। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Reporter Name 


















